বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ২০ পিস ইয়াবাসহ সজল গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণঘঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সজল (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ মার্চ) রাতে ছালেনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সজল ওই এলাকার মৃত সামছুদ্দিন মিয়ার ছেলে।

জানা গেছে, শনিবার রাতে বন্দর ছালেনগর এলাকার নজু মিয়ার বাড়ীর সামনে থেকে ওই এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী সজল ওরফে ইয়াবা সজলকে আটক করা হয়। এ সময় মাদক ব্যসায়ী সজলকে দেহ তালাশী করলে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত সজলকে রবিবার (৩ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হইবে।

About the author

SOFT PRO IT