নারায়ণগঞ্জ সদর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জের পুলিশ সুপার ওয়ান অব দ্য বেস্ট : এমপি শামীম ওসমান

না.গঞ্জের পুলিশ সুপার ওয়ান অব দ্য বেস্ট : এমপি শামীম ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জের পুলিশ সুপার ওয়ান অব দ্য বেস্ট পুলিশ সুপার। তিনি অল্পদিনে মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে অভাবনীয় কাজ করেছেন। আমি প্রাউডফিল করি আমাদের পুলিশ সুপারকে নিয়ে। শনিবার (২ মার্চ) বিকেল সাড়ে ৩টায় নগরীর ২নং রেলগেইট এলাকায় স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত জনসমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, অন্যান্য জেলা থেকে আমাদের নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। তিনি মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছেন। আর এ কারণে এই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্য যে কোনো জেলার থেকেও বেশি ভলো।

জনগণের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, আমি লোকজনকে সংগঠিত করতে প্রতিটি থানায় থানায় যাবো। সবাইকে একটাই মেসেজ দেবো, ভয় পাবেন না। সমাজের ৯৯ পার্সেন্ট লোক ভালো এক পার্সেন্ট খারাপ। এই খারাপকে ভয় পাবেন না। ভয় পেয়ে ঘরে বসে থাকবেন না।
সমাবেশে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই শ্রমিক লীগের কেন্দ্রীয় ও জেলা কমিটির সভাপতি শুক্কুর মাহমুদ, মহানগর আওয়ামী লীগের সেক্রেটারী অ্যাডভোকেট খোকন সাহা, জেলার সেক্রেটারী আবু হাসনাত শহীদ বাদল, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী প্রফেসর শিরিন বেগম, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি চন্দন শীল, সহ সভাপতি ওয়াজেদ আলী খোকন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহসিন মিয়া, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সেক্রেটারী শওকত আলী, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান স্মৃতি, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, কাউন্সিলর আরিফুল হক হাসান, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, সেক্রেটারী মিজানুর রহমান সুজন, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সেক্রেটারী আশরাফুল আলম রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু প্রমুখ।

About the author

SOFT PRO IT