নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খান সাহেব ওসমান আলীর ছেলে ননী সারোয়ারের নামাজের জানাযা সম্পন্ন

খান সাহেব ওসমান আলীর ছেলে ননী সারোয়ারের নামাজের জানাযা সম্পন্ন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, খান সাহেব ওসমান আলীর ছেলে মামুন সারোয়ার ওরফে ননী এর নামাজের জানযা সম্পন্ন হয়েছে । শনিবার (২ মার্চ) সকাল ১১ টায় চাষাড়া বায়তুল আমান মসজিদের (রেলওয়ে মসজিদ) সামনের সড়কে জানাযা শেষে মাসদাইর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। নামজের জানাযায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের  সভাপতি খালেদ হায়দার খান কাজল প্রমুখ ।

উল্লেখ্য, শুক্রবার (০১ মার্চ) রাত ১০টার দিকে তিনি তাঁর নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। ননী সারোয়ার অনেকদিন যাবৎ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

About the author

SOFT PRO IT