সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

সোনারগাঁয়ে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ে অজ্ঞাতনামা (২৫) যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। শনিবার (২ মার্চ) উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী কাফুরদী এলাকায় থেকে লাশটি উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু মন্ডল জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাফুরদী এলাকায় ব্রহ্ম পুত্র নদের তীরে অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। লাশের পরনে ছিল টি-শার্ট ও ফুল প্যান্ট। তবে ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময় দুষ্কৃতিকারীরা গলাকেটে হত্যা করে লাশ নদের তীরে ফেলে যায়। হত্যার রহস্য উন্মোচনের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

About the author

SOFT PRO IT