ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জামতলায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

জামতলায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : শহরে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মার্চ) সকালে শহরের জামতলা এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, পা ভাঙা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে নির্মাণাধীন ভবনের সাত তলা থেকে ওই নারীকে ফেলে হত্যা করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।

About the author

SOFT PRO IT