রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জের ৩ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা

না.গঞ্জের ৩ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ তালিকা হয়। দলটির সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যরা এতে উপস্থিত ছিলেন। ১২২ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।

এতে নায়ণগঞ্জের ৩ উপজেলা পরিষদে প্রার্থী নৌকা প্রতীকে রূপগঞ্জ উপজেলায় বর্তমান চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, আড়াইহাজারে সাবেক ভাইস চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার ও সোনারগাঁয়ে সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেনকে নির্বাচিত করা হয়েছে।

About the author

SOFT PRO IT