ধর্ম নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বাবুরাইলে ৭ দিনব্যাপি খাজা মঈনুদ্দিন চিশতীর ওরশ শুরু

বাবুরাইলে ৭ দিনব্যাপি খাজা মঈনুদ্দিন চিশতীর ওরশ শুরু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : তরিকার পতাকা উত্তোলন করে নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহি বাবুরাইল আজমীরী গলিতে সাত দিনব্যাপি হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ৬৪ তম বাৎসরিক ওরশ মোবারকের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শুক্রবার (১মার্চ) বাদ জুম্মা নক্সবন্দিয়া তরিকার পতাকা উত্তোলন করে ওরশ মোবারকের কর্মসূচী শুরু করা হয়।

আগামী ৮মার্চ শুক্রবার ১ রজব  হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ শুরু হবে।  সাতদিনব্যাপি ওরশ মোবারক ২নং বাবুরাইল আজমেরী গলিতে হযরত শাহ সৈয়দ খাজা  নাজমুল হাসান নকসেবন্দ আবুলওলাইয়া খানকা শরীফ চত্তরে তরিকার পতাকা উত্তোলন করে ওরশ মোবারক উদ্বোধন করবেন, হযরত শাহ সৈয়দ খাজা আবুজার হাসান (রহ:), হযরত শাহ সৈয়দ খাজা ওয়াজির হাসান (রহ:), হযরত শাহ সৈয়দ খাজা ওয়াদ হাসান (রহ:), হযরত শাহ সৈয়দ খাজা তাহা হাসান (রহ:)। সাতদিনের ওশর আখেরী ফাতেহার মধ্যদিয়ে শেষ হবে আগামী ১৪ মার্চ।

শুক্রবার (১মার্চ)পতাকা উত্তোলন করে ওরশের আনুষ্ঠানিকতা শুরুর সময় উপস্থিত ছিলেন, আজমেরী গলি  হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ কমিটি উপদেষ্ঠা খবির আহাম্মেদ,সভাপতি আলমাছ সর্দার, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী রেজা রিপন, কোষাদক্ষ গোলাম মোস্তফা চঞ্চল, শফিকুল ইসলাম লিটন, জিএস বাবুল, আব্দুল হালিম, মিঠু আহাম্মেদ, স্বপন, ফয়জুল ইসলাম রুবেল, গোলাম সারোয়ার শুভ সহ তরিকার পীর ভাই আশেকান ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।

ওরশ মোবারকের কর্মসূচীর মধ্যে রয়েছে অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে ৮মার্চ ১ রজ্জব শুক্রবার বাদ মাগরিব ত্বরিকতের পতাকা উত্তোলন করে ওরশ মোবারক উদ্বোধন, ৮ মার্চ ১ রজ্জব হতে ১৪ মার্চ ৬ রজ্জব পর্যন্ত প্রতিদিন রাত ৯টায় কুল ফাতেহা মজলিশে সামা (কাওয়ালী) এবং রাত ৯:৩০ বাংলা বয়াতী গানের আসর অনুষ্ঠিত হবে। ১৪ মার্চ ৭ রজ্জব,  সকালে নেওয়াজ বিতরণ ও বাদ আছর “মজলিশে সামা ও আখেরী কুল ফাতেহা মধ্যদিয়ে ওরশ সমাপ্ত হবে।

উল্লেখ্য, হিন্দুস্থানের আধ্যাত্মিক বাদশাহ সুলতানে হিন্দ, আতায়ে রাসুল (সা:) হযরত সৈয়দ খাঁজা মঈনউদ্দিন চিশ্তী গরীবে নেওয়াজ হাসান সানজারী (রহ:) এর ওরশ মোবারক ১৯৫৫ সালে পৌরপিতা আলী আহম্মদ চুনকা পরিচালনা করেন এবং ওরশ উদ্বোধন করেন নবাববাড়ীর খানকায়ে দারুল ইশকে পীরে কামেল হযরত শাহ্ সৈয়দ খাজা নাজমুল হাসান নকশেবন্দ আবুল ওলা (রহ:)। ইতিহাস থেকে জানা যায় এই উপমহাদেশের মহান আউলিয়া ৯৯ লক্ষ মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন।

About the author

SOFT PRO IT