বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ভোটার হলেই একজন নাগরিকত্বের স্থায়ী ডকুমেন্ট সৃষ্টি হয় : পিন্টু বেপারী

ভোটার হলেই একজন নাগরিকত্বের স্থায়ী ডকুমেন্ট সৃষ্টি হয় : পিন্টু বেপারী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী বলেছেন, একজন নাগরিক শুধুমাত্র ভোটার হলেই তার নাগরিকত্বের স্থায়ী ডকুমেন্ট সৃষ্টি হয়। এই ডকুমেন্টই নাগরিকের জন্য একটা বড় সম্পদ। তাই ভোটার হতে পর্যাপ্ত বয়স হওয়ার পরও যেসব নাগরিক এখনো ভোটার হননি, সেসব নাগরিককে ভোটার হয়ে যাওয়ার জন্য বন্দর উপজেলা পরিষদ থেকে আহাবান জানান।

শুক্রবার (১মার্চ) সকাল ১০টায় ভোটার হব, ভোট দিব এই প্রতিপাদ্যকে সামনে রেখে বন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীশেষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তার আগে বর্ণাঢ্য র‌্যালীটি বন্দর উপজেলা সংলঘ্ন প্রধান প্রধাণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গনে এসে মিলিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বন্দর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল লতিফ, নাসিক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আহমেদ হালিম মজহার, সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মাহমুদ আলী, ক্রীড়া কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা কর্মকর্তা ফারুক আহমেদ প্রমূখ।

About the author

SOFT PRO IT