ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় ট্রাক চাপায় শ্রমিক নিহত

সড়ক দুর্ঘটনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : ফতুল্লায় ট্রাকচাপায় লাল মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১ মার্চ) দুপুরে ফতুল্লার দাপা ইদ্রাকপুরে এ দুর্ঘটনা ঘটে। লাল মিয়া জামালপুরের সরিষাবাড়ী থানার জয়নগর এলাকার মৃত হায়দার আলীর ছেলে। লাল মিয়া ফতুল্লার দাপা ইদ্রাকপুরের একটি রি-রোলিং মিলে কাজ করতেন।

ফতুল্লা মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, ফতুল্লার দাপা ইদ্রাকপুরে লোহার প্লেট বোঝাই একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান লাল। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন।

About the author

SOFT PRO IT