সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আবু নাঈম ইকবাল

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আবু নাঈম ইকবাল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আবু নাইম ইকবাল। বর্তমানে তিনি ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, সোনারগাঁ ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও সোনারগাঁ উপজেলা শিক্ষা কমিটির সদস্য এবং কিংস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। বুধবার (২৭ ফেব্রুয়ারী) উপজেলা নির্বাচন অফিস থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

আবু নাইম ইকবাল জানান, শতভাগ সেবা নিশ্চিত করতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সকলের কাছে বিজয়ের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন, আতাউর রহমান আক্তার, সাবেক মেম্বার গরীবে নেওয়াজ,বাবু দ্বিনেশ চন্দ্র, বিল্লাল হোসেন, আব্দুল বাতেন, মোশারফ মোল্লা, আমিন উদ্দিন ও শাহীন মিয়া প্রমূখ।

উল্লেখ্য, চতুর্থ ধাপে ৩১ মার্চ সোনারগাঁ উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ৪ মার্চ, যাচাই বাছাই ৬ মার্চ এবং প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ।

About the author

SOFT PRO IT