বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ধর্ষণ মামলার আসামী রতনকে ১দিনের রিমান্ড শেষে কোর্টে প্রেরণ

রিমান্ড
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে ধর্ষণ মামলার আসামী রতন(২৫)কে ১দিনের রিমান্ড শেষে কোর্টে প্রেরণ করেছে পুলিশ। বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রিমান্ড শেষে তাকে কোর্টে প্রেরণ করা হয়। ধৃত রতন কামতাল এলাকার বোরহান উদ্দিন মিয়ার ছেলে।

জানা গেছে, পুলিশ ধর্ষণ মামলার আসামী রতনকে এক যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অপরাধে মামলা দায়ের করে। পরে তাকে নিবিরভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য মঙ্গলবার দুপুরে আদালত থেকে ১দিনের রিমান্ডে আনা হয়। রিমান্ডশেষে শেষে তাকে পূণরায় নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়।

About the author

SOFT PRO IT