বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মাদকসেবী স্বামী বিরুদ্ধে স্ত্রীর থানায় অভিযোগ

অভিযোগ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে মাদক সেবনে বাধা দেয়ায় মাদকসেবী স্বামী মাসুম(৩৫) এর বিরুদ্ধে বন্দর থানায় অভিযোগ করেছে গৃহবধু শিলা বেগম। বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে স্ত্রী শিলা বেগম মাদকসেবী স্বামী মাসুমকে আসামী করে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, বিগত ৯ বছর পূর্বে ছালেনগর এলাকার মোকালিব মিয়ার মেয়ে শিলা বেগমের সাথে কণাগাছিয়া ইউনিয়নস্থ মুকফুলদি এলাকার ছামসুদ্দিন মিয়ার ছেলে মাসুমের সাথে ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর সে জানতে পারে তার স্বামী মাদকসেবী। মাঝে মধ্যে উভয়ের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। তাদের দাম্পত্ত জীবনে ১টি ছেলে ও ১টি মেয়ে আছে। তার স্বামী প্রায়ই মাদকসেবনে লিপ্ত থাকত। স্ত্রী মাদকসেবনে বাধা প্রদান করলেই শুরু হত নির্যাতনের খড়গ। স্ত্রী প্রতিবাদ করলেই পুলিশ দিয়ে হয়রানী করার ভয়ভীতি প্রদর্শণ করত।

এর ধারাবাহিকতায়, মঙ্গলবার রাত ৩টায় বন্দর ছালেনগর খোকা মিয়ার ভাড়াবাড়িতে মাদ সেবী স্বামী মাসুদ মাদক সেবনকালে স্ত্রী শিলা বেগম তাকে বাধা দিলে উভয়ের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়। এক পর্যায়ে স্ত্রী শিলাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়।

এ ব্যাপারে স্ত্রী শিলা বেগম মাদকসেবী স্বামী মাসুমের বিরোদ্ধে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করে।

About the author

SOFT PRO IT