রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে খুঁটি থেকে পড়ে লাইনম্যানের মৃত্যু

লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুপগঞ্জ সংবাদদাতা ) : রূপগঞ্জে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় নির্মানাধীন ফ্লাইওভারের পাশে এ ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার এসআই শামীম আল মামুন বলেন, বেলা সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি-২ এর হেড অফিস সাওঘাট এলাকার লাইনম্যান ও লক্ষীপুরের মানদারীর আবুল কালামের ছেলে আব্দুল বাতেনসহ কয়েকজন ভুলতা ফ্লাইওভারের পাশে  বিদ্যুতের কাজ করছিল। এ সময় হঠাৎ খুঁটি থেকে ছিটকে পড়ে যায় সে।

পরে তাকে স্থানীয় ইউএস বাংলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

About the author

SOFT PRO IT