বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেফতার-৩

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

ধৃতরা হচ্ছে, পুরান বন্দর চৌধূরী বাড়ী এলাকার নুরুল ইসলাম মিয়ার ছেলে মানব পাচারকারি বন্দর থানার ৮(২)১৯ নং মামলার এজাহারভূক্ত ৩নং আসামী সুমন মিয়া (৩৫)। দক্ষিণ লক্ষণখোলা এলাকার মৃত সামছুর রহমান মিয়ার ছেলে বন্দর থানার ৩৩(২)১৯ নং মারামারি মামলার এজাহারভূক্ত আসামী হোসাইন মাহমুদ লিটন (৬০) ও রামনগর এলাকার আনু ওরফে সানু মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী সুমন (৩০)কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ৩ আসামীকে রোববার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

About the author

SOFT PRO IT