নারায়ণগঞ্জ সদর শিক্ষা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ভুলের কারনে ভবিষ্যত প্রজন্ম ব্যর্থ হচ্ছে : সেলিম ওসমান

ভুলের কারনে ভবিষ্যত প্রজন্ম ব্যর্থ হচ্ছে : সেলিম ওসমান
Written by SOFT PRO IT

নারায়গঞ্জ বার্তা ২৪ : আর্দশ শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ ও ভবনটির উর্ধমুখী সম্প্রসারনের ব্যাপারে শিক্ষার্থীদের দাবী বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদস সদস্য সেলিম ওসমান। তবে এ ব্যাপারে কোন তাড়াহুড়ো না করুর সকলের সাথে আলোচনায় বসে অতীতের ভুল ক্রটি সমাধানের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন। সে জন্য তিনি এলাকাবাসী সহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেছেন। তবে বুয়েটের প্রৌকশলী দিয়ে ভবনটি পরীক্ষা করিয়ে বর্তমান ভবনে উর্ধমুখী সম্প্রসারন করানো যাবে এমন ছাড়পত্র হাতে না পেলে কোন অবস্থাতেই ভবনের উর্ধমুখী সম্প্রসারন কাজ ধরা যাবে বলেও তিনি মন্তব্য করেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য তিনি স্কুল পরিচালনা কমিটিকে অনুরোধ জানিয়েছেন। সেই সাথে তিনি বলেছেন, আপনারা যা প্রত্যাশা করছেন তার থেকে হয়তো আরো অনেক বেশি কিছু করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি।

শনিবার ২৩ ফেব্রæয়ারী বেলা ১২টায় আমলাপাড়ায় আদর্শ শিশু প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন স্কুলের পক্ষ থেকে ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটি অধ্যয়ন করা সাড়ে ৩ শতাধিক শিক্ষার্থীকে কৃতি শিক্ষার্থী হিসেবে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে।

এ সময় তিনি স্কুলটির অভাবনীয় সাফল্যের এবং শিক্ষার্থীদের ভাল ফলাফলের জন্য সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীদের মায়েদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই সাথে তিনি ওই সকল মায়েদের জেলা তথা বাংলাদেশের শ্রেষ্ঠ মা বলে উল্লেখ্য করেন।

আদর্শ শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আরিফ আলম দিপুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষা অফিসার অতিন্দ্র কুমার মন্ডল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খালেদ হায়দার খান কাজল, শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সাবেক সভাপতি কাশেম জামাল, স্কুলের প্রধান শিক্ষক হালিমা খাতুন সহ অন্যান্যরা।

বরাবরের মত এমপি সেলিম ওসমান শিক্ষার্থীদের মাঝে বক্তব্য না রেখে মঞ্চে স্কুলের প্রাক্তন ও বর্তমান কয়েকজন শিক্ষার্থীকে মঞ্চে এসে নিজেদের চোখে দেখা এবং উপলদ্ধি থেকে বিদ্যমান সমস্যা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন সম্পর্কে বক্তব্য রাখার আহবান রাখেন। যার পরিপ্রেক্ষিতে স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্য থেকে সামিহা ইসলাম, ওয়াসিদ খান, শাওন সাহা, নাজিফ হুমাইরা, আমিনুল হক সোহান সহ বেশ কয়েকজন শিক্ষার্থী মঞ্চে বক্তব্য রাখেন। এ সময় তারা স্কুলের ভবনটি আধুনিকায়ন, স্থান সংকুলনের জন্য উর্ধমুখী সম্প্রসারন, মেধা বিকাশের জন্য খেলার মাঠ, স্কুল অভ্যন্তরে পাঠাগার, সহ বিভিন্ন দাবী তুলে ধরেন। সেই সাথে স্কুলটির অদূরে আসা যাওয়ার পথে ময়লার ডাস্টবিনটি অপসারন এবং স্কুল ছুটির পর নিরাপদ রাস্তা পারাপারের ব্যবস্থা করে দেওয়ার দাবী রাখেন। পাশাপাশি স্কুলের কাব স্কাউটস সদস্যদের নারায়ণগঞ্জ ক্লাবের সুইমিং পুলে সাঁতার শেখার সুযোগ করে দেওয়ার দাবী রাখেন।

পরিপ্রেক্ষিতে এমপি সেলিম ওসমান বলেন, হয়তো আমাদের নিজেদের ভুলের কারনে আমাদের ভবিষ্যত প্রজন্ম ব্যর্থতার মুখ দেখছেন। তাঁরা খোলামেলা পরিবেশে ঘুরতে চায়। বিভিন্ন স্থান ঘুরে দেখে অভিজ্ঞতা অর্জন করতে চায়। কিন্তু আমরা স্কুলের পক্ষ থেকে সেই ব্যবস্থা করি না। অথচ শিক্ষার্থীদের বিভিন্ন দর্শনীয় স্থানে নিয়ে যাওয়ার জন্য দুটি বাস নারায়ণগঞ্জ চেম্বারের কাছে দেওয়া আছে কিন্তু সেগুলো কেউ ব্যবহার করছে না। আর স্কুলের খেলার মাঠ সহ ভবনটি আধুনিকায়নের জন্য আমি পরিচালনা কমিটি, শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ, সহ এলাকাবাসীর সাথে আলোচনা করে যথাসাধ্য চেষ্টা করবো। আশা করছি আপনাদের চাওয়ার থেকেও বেশি কিছু আমরা ভবিষ্যত প্রজন্মকে দিয়ে যেতে পারবো। আর এ জন্য আমার সব থেকে বেশি প্রয়োজন এই এলাকার সাধারণ মানুষদের সহযোগীতা। আমি কমিটির নেতৃবৃন্দদের কাছে অনুরোধ করবো খুব দ্রæত সবাইকে নিয়ে আলোচনায় বসার ব্যবস্থা করতে। যাতে করে অতীতের ভুল ভ্রান্তি গুলো ঠিক করে আমরা সুন্দর ও উজ্জল আগামীর পথে এগিয়ে যেতে পারি।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও সিটি মেয়রের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি এই এলাকার কাউন্সিলরকে অনুরোধ করবো স্কুলের অদূরে যাওয়া আসার পথের ডাস্টবিনটি যেন দ্রæত অপসারন করা হয়। একটা স্কুলের শিশু শিক্ষার্থী এটা বুঝে আমাদের বলতে পারে। আর আমরা বড়রা সব বুঝেও মুখ বুঝে সহ্য করে যাই এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাকর একটি বিষয়। আর রাস্তা পারাপারের সময়ে নিরাপত্তার ব্যাপারে প্রয়োজনে আমি সিটি কর্পোরেশনের মেয়রের সাথে আলোচনা করে প্রয়োজন ব্যবস্থা গ্রহনে সর্বাত্মক সহযোগীতা করবো।

About the author

SOFT PRO IT