নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ভাষা শহীদদের প্রতি নারায়ণগঞ্জে সর্বস্তরের বিনম্র শ্রদ্ধা

ভাষা শহীদদের প্রতি নারায়ণগঞ্জে সর্বস্তরের বিনম্র শ্রদ্ধা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে প্রথম প্রহরে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের ফুলেল শ্রদ্ধাঞ্জলী জানান।

২১ ফেব্রুয়ারী দিবাগত রাত ১২ টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে শহরের চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ ভাষা বীরদের শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন জেলা প্রশাসক রাব্বি মিয়া, জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ,বিপিএম(বার), পিপিএম (বার) শ্রদ্ধাঞ্জলী নিবেদনের পর সর্বস্তরের ফুলেল শ্রদ্ধাঞ্জলী জানায়। এরপর সংসদ সদস্য,মুক্তিযোদ্ধা, ভাষা বীরদের পরিবার, প্রশাসন, রাজনীতিবিদ, শিক্ষক–শিক্ষার্থী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ সব বয়সের মানুষের সমাগম ঘটে শহীদ মিনারে।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই এর নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদির, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

তাছাড়া মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন এর নেতৃত্বে শহীদ মিনারে ফুলের শ্রদ্ধাঞ্জলী জানান। এ সময় সাধারণ সম্পাদক খোকন সাহার, জেলা আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন সহ বিভিন্ন সরকারী অফিসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা পরিষদ, এলজিইডি, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক অফিস, চেম্বার অব কমার্স, আওয়ামীলীগের অঙ্গসংগঠন, জাতীয় পার্টি, জেলা বার এসোসিয়েশন ছাড়াও জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ও সংগঠকরা প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

About the author

SOFT PRO IT