নারায়ণগঞ্জ সদর প্রযুক্তি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ভাষা শহীদদের প্রতি নারায়ণগঞ্জস্থান এর শ্রদ্ধাঞ্জলী

ভাষা শহীদদের প্রতি নারায়ণগঞ্জস্থান এর শ্রদ্ধাঞ্জলী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) :  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পন করে জনপ্রিয় ফেসবুক গ্রুপ নারায়ণগঞ্জস্থান- এর সদস্যবৃন্দ। ২১শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে সদস্যরা এসে প্রভাত ফেরিতে অংশ নিতে জরো হতে শুরু করে।

সকাল সাড়ে ৮টায় তারা নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। র‌্যালিতে নেতৃত্ব দেন গ্রুপ এডমিন আরিফিন রওশন হৃদয়, মেহেরাব হোসেন অপু, রিজওয়ান আমিন, মডেরেটর সনিয়া আক্তার,মাফুজ নয়ন।

এ সময় প্রভাত ফেরীতে সদস্যদের জোরালো প্রতিধ্বনিতে রাজপথ প্রকম্পিত হয়েছিল এই বলে, তুমি কে আমি কে বাঙ্গালি বাঙ্গালি, তোমার দেশ আমার দেশ বাংলাদেশ-বাংলাদেশ, তোমার আমার ঠিকানা পদ্মা-মেঘনা-যমুনা,  সহ নানা  স্লোগানে মুখরিত ছিলো  র‌্যালিটির চারপাশ।

এছাড়া সার্বিক  তত্ত্বাবধায়নে ছিলেন মেম্বার আভিজিত সাহা, অভিকর, সাইফুল শপন, মউ সাহা, রাফায়েত, সামসুর রাহমান, রোমান আবির, হাফিজ আসমা মৌতুশি, ঝুমুর, তনি শেখ, কিবরিয়া আরাফ, কামরুল, রজি, পান্না, আলিফ, আব্দুল্লাহ আল মামুন, সায়ীদ সানি, সারফারাজ, সাইদ, সিয়াম, ইয়ামিন্‌, শুভ, শাওন, সানি ,আরাফাত সহ অন্যান্য মেম্বার গন।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর জনপ্রিয় গ্রুপ নারায়ণগঞ্জস্থান সারা বছরই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করে।

About the author

SOFT PRO IT