নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আজমেরী ওসমানের উদ্যোগে দাদা শামসুজ্জোহার স্মরণে দোয়া

আজমেরী ওসমানের উদ্যোগে দাদা শামসুজ্জোহার স্মরণে দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ ( স্টাফ রির্পোটার ) : আজমেরী ওসমানের উদ্যোগে দাদা একেএম শামসুজ্জোহার স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ ফেব্রুয়ারি) বাদ মাগরিব শহরের আল্লামা ইকবাল রোড এলাকায় এই আয়োজন করা হয়। এ দোয়ায় অংশ নেয় আজমেরী ওসমানের একমাত্র পুত্র আরহাম ওসমান আলিফ । এরআগে একেএম শামসুজ্জোহার ৩২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কোরআন তেলোয়াত করা হয়।

প্রয়াত এই নেতা ছিলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, ভাষা সৈনিক ও স্বাধীনতা পদকে (মরণোত্তর) ভূষিত এবং মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক। এসময় দোয়া পরিচালনা করেন, আল্লামা ইকবাল রোড জামে মসজিদের খতিব ও ইমাম রফিকুল ইসলাম। দোয়ায় সামসুজ্জোহা সহ ভাষা সৈনিক নাগিনা জোহা, প্রয়াত সাংসদ নাসিম ওসমানের বিদেহী আত্মার মাগফেরাত ও ওসমান পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয় ।

এছাড়াও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন টুলূ, নাসিম ওসমান স্মৃতি দু:স্থ ও জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, মো. বাদশা মিয়া, মো. নাসির, সুমন, জেলা ছাত্র সমাজের সভাপতি শাহ আলম সবুজ, মহানগরের সভাপতি শাহাদাত হোসেন রূপু, জেলা বাস মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ড শ্রমিক কমিটির নেতৃবৃন্দ সহ এলাকাবাসী।

About the author

SOFT PRO IT