রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে নব নির্মিত শহীদ মিনারের শুভ উদ্বোধন

রূপগঞ্জে নব নির্মিত শহীদ মিনারের শুভ উদ্বোধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে লায়ন মোজাম্মেল হক ভুঁইয়া কারিগরি স্কুল এন্ড কলেজের নব নির্মিত শহীদ মিনারের শুভ উদ্বোধন করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ১০ টায় যাত্রামুড়া লায়ন মো. মোজাম্মেল হক ভুঁইয়া কারিগরি স্কুল এন্ড কলেজের মাঠে শহীদ মিনারের উদ্বোধন করা হয়।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গেজেটভুক্ত সমাজ সেবক লায়ন আলহাজ্ব মোজাম্মেল হক ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, লেখক, কলামিষ্ট ও গবেষক লায়ন মীর আব্দুল আলীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী মো. ইকবাল হোসেন ভুইয়া, লায়ন সাইফুল ইসলাম, সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন অত্র স্কুলের অধ্যক্ষ মো. ফরহাদুল কবির।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক খলিল সিকদার, জিএম শহিদ, আরিফ হাসান আরব, এস এম শাহাদাত, সাইফুল ইসলাম, ইমদাদুল হক দুলাল, এসএম রুবেল মাহমুদ ও রুবেল শিকদার প্রমুখ।

About the author

SOFT PRO IT