নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাব্বির আলম খন্দকারের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক র‌্যালী

সাব্বির আলম খন্দকারের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক র‌্যালীসাব্বির আলম খন্দকারের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক র‌্যালী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আজ ১৮ই ফ্রেবুয়ারী সোমবার সন্ত্রাস ও মাদক বিরোধী আন্দোলনের পথিকৃত, বলিষ্ট কণ্ঠ, বাংলাদেশ নীট ম্যানুফ্যাক্চারাস এন্ড এক্সপোর্টারস এসোশিয়েসনের সহ- সভাপতি, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ,বিশিষ্ট শিক্ষা ও ক্রীড়ানুরাগী, সমাজসেবক শহীদ সাব্বির আলম খন্দকারের ১৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক র‌্যালী বের করা হয়েছে। র‌্যালীতে দল-মত, জাতি-র্ধম নির্বিশেষে শত শত নারায়ণগঞ্জবাসী যোগ দেয়।শোক র‌্যালী নিয়ে মাসদাইর পৌর কবরস্খানে গিয়ে কবর জেয়ারত,দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।সাব্বির আলম খন্দকারের শাহাদাৎ বার্ষিকী স্বরণে ও খুনিদের গ্রেফতার ও বিচার এবং নারায়ণগঞ্জকে সন্ত্রাস ও মাদক মুক্ত করার দাবীতে ও ১৮ই ফ্রেবুয়ারীকে সন্ত্রাস ও মাদক বিরোধী দিবস ঘোষনার দাবীতে সকাল সাড়ে ১০ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে র‌্যালীর পুর্বক সমাবেশ হয়।

সমাবেশে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দাকার, সদর উপজেলা চেয়ারম্যান এড.আজাদ বিস্বাস,মহানগর বিএনপির সাধারন সম্পাদক এটিএম কামাল,বিএিনপি নেতা খন্দকার মনিরুল ইসলাম,জেলা ওলামা দলের সভাপতি শামছুর রহমান বেনু,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব,মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজল,মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন মন্তু,আইনজীবি নেতা এড.সরকার বোরহান,এড.হামিদ ভাসানী,এড,শিপলু,জেলা শ্রমিক দল সভাপতি নাসির উদ্দিন,মহানগর শ্রমিক দলের সাধারন সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।সমাবেশ পরিচালনা করেন এড.আবু আল ইউসুফ খান টিপু।

প্রধান বক্তার বক্তব্যে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দাকার বলেন, ‘আমার ভাইকে কোন ব্যক্তিগত কারণে হত্যা করা হয়নি। শুধু মাত্র সমাজসেবায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে হত্যা করা হয়েছে। আমার ভাই আইনশৃঙ্খলার মিটিংয়ে সন্ত্রাসী চাঁদাবাজীদের নাম উল্লেখ্য করে এবং তারা কে কত টাকা পায় এসব বলার কারণে তাকে হত্যা করা হয়েছে। আজও আমার ভাইয়ের হত্যা বিচার পাইনি। শুধুমাত্র টাকার কাছে হেরে গেছি। হত্যাকারীরা টাকা দিয়ে ত্রুটিপূর্ণ চার্জশীট করিয়েছে। তাই আজও বিচার পাইনি। খুনিরা আবারো ঢাকায় ফিরে আমাদের খুন করার হুমকি দিচ্ছে।

১৮ই ফ্রেবুয়ারীকে সন্ত্রাস ও মাদক বিরোধী দিবস ঘোষনার দাবী করে বক্তারা বলেন, আজ যেই মাদক ও সন্ত্রাসের বিরুদ্বে সরকার সহ দেশবাসী কথা বলছে,সেই মাদক ও সন্ত্রাসের বিরুদ্বে শহীদ শাব্বির আলম খন্দকার নব্বইয়ের দশক থেকেই সোচ্চার ছিলেন।তিনি মাঠ পর্যায়ে মাদক ও সন্ত্রাসের বিরুদ্বে প্রতিরোধ গড়ে তোলায় মাদক ও সন্ত্রাসের গডফাদারদের চক্ষুসূলে পরিনত হন।সমাজের ও দেশের চিন্তা করেই একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েও অকাতরে জীবন বিলিয়ে দিয়েও তার হত্যার বিচার পাইনি তার পরিবার।বক্তারা সমাবেশ থেকে হত্যাকারীদের ফাঁসি ও নারায়ণগঞ্জকে সন্ত্রাস ও মাদক মুক্ত করার এবং দাবি জানান ১৮ই ফ্রেবুয়ারীকে সন্ত্রাস ও মাদক বিরোধী দিবস ঘোষনার দাবী করে বক্তারা।

About the author

SOFT PRO IT