রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ স্বাস্থ্য

ফ্রি ডায়াবেটিক পরীক্ষাসহ চিকিৎসা সেবা

ফ্রি ডায়াবেটিক পরীক্ষাসহ চিকিৎসা সেবা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ  প্রতিনিধি ) : রূপগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে ভুলতা জেনারেল হাসপাতালে ফ্রি ডায়াবেটিক পরীক্ষাসহ চিকিৎসা সেবা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভুলতা জেনারেল হাসপাতালের সৌজন্যে হাসপাতাল প্রাঙ্গনে ফ্রি ডায়াবেটিক পরীক্ষাসহ বারডেম থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা প্রদান করেছেন।

এসময় এলাকার ডায়াবেটিক রোগিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সেবা প্রদানে বিশেষজ্ঞ ডা. কাজী জাকারিয়া হোসেন এমবিবিএস, এফসিপিএস, মেডিসিন (শেষ পর্ব) সিসিডি, ইডিসি-বারডেম, বারডেম কর্তৃক রেজিষ্ট্রিকৃত চিকিৎসক। এছাড়াও উপস্থিত ছিলেন, ভুলতা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. মিলন মিয়া, পরিচালক মনির হোসেন মনু ও নুর হোসেন ভুইয়া।

About the author

SOFT PRO IT