বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে ৭৪পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

ধৃতরা হচ্ছে, থানার রুপালী আবাসিক এলাকার মৃত আক্তার হোসেন ওরফে বাবলুর ছেলে রফিক(৩০), সাবদী কলাবাগ এলাকার কামাল হোসেনের ছেলে সানি(১৮), পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার আবু ছালে মিয়ার ছেলে রোকন মিয়া(৩০) ও সোনাকান্দা এনায়েত নগর এলাকার মৃত আব্দুর জব্বার মিয়ার ছেলে মাসুম(২৫)।

এ ব্যাপারে বন্দর থানায় ৪টি পৃথক মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং ২৮(০২)১৯ইং,২৯(০২)১৯ইং,৩০(০২)১৯ইং ও ৩১(০২)১৮ইং।

জানা গেছে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানা পুলিশ মাদক অভিযান চালায়। অভিযানে বন্দর থানার এসআই হামিদুল সঙ্গীয় ফোর্সসহ সোনাকান্দা কড়ইতলা থেকে ২০পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রফিককে গ্রেফতার করে। একই রাতে মদনগঞ্জ ফাড়ীর এসআই মিরাজ সাবদী কলাবাগ এলাকা থেকে ১৯পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সানিকে গ্রেফতার করে। অপরাপর অভিযানে বন্দর ফাঁড়ীর এসআই বিরাজ বন্দর বাসষ্ট্যান্ড থেকে ১৫পিছ ইয়াবাসহ মাদক কারবারি রোকন ও বন্দর থানার নবনিযুক্ত সেকেন্ড অফিসার সাধন বসাক হাজীপুর এলাকা থেকে ২০পিছ ইয়াবাসহ মাসুদকে আটক করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ৪ ব্যবসায়ীকে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

About the author

SOFT PRO IT