সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ের জামপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী ইকবালের গণসংযোগ

সোনারগাঁয়ের জামপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী ইকবালের গণসংযোগ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু নাইম ইকবাল উপজেলার জামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। বৃধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে জামপুর ইউপির চেয়ারম্যান ও মেম্বারদের দোয়া নিয়ে তিনি মহজমপুর বাজার থেকে গণসংযোগ শুরু করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ মোল্লা বাদশা, জামপুর ইউপি মেম্বার কামরুজ্জামান, ছগির আহমেদ ভূঁইয়া গেলমান মেম্বার, ইব্রাহীম মেম্বার, আলীজান মেম্বার, বদরুজ্জামান বদু মেম্বার, সানাউল্লাহ মেম্বার, বকুল মেম্বার, নিলুফা আক্তার ময়না মেম্বার, জরিনা মেম্বার, জাতীয় পার্টি নেতা আবু তালেব চৌধুরী জিসান, জামপুর ইউপির ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি দেলোয়ার হোসেন প্রধান, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সহ আরো অনেকে।

About the author

SOFT PRO IT