সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু নাইম ইকবালের গণসংযোগ

সোনারগাঁয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু নাইম ইকবালের গণসংযোগ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবু নাইম ইকবাল সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে মতবিনিময় শেষে পরমেশ্বরদী বাজারে ব্যাপক গণসংযোগ করেছেন। পরে বিকেলে সনমান্দী ইউনিয়নের অলিপুরা ও হরিহরদী বাজারে গণসংযোগ ও উঠান বৈঠক করেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা আবু নাইম ইকবালকে সমর্থন জানিয়ে তার পক্ষে দোয়া ও ভোট কামনা করেন।

এসময় তারা বলেন, আবু নাইম ইকবাল একজন সমাজসেবী ও শিক্ষানুরাগী। তিনি একাধারে উপজেলা শিক্ষা কমিটির সদস্য, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক, ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলার একমাত্র খেলাধূলা প্রশিক্ষণ সেন্টার সোনারগাঁ কিংস ক্লাবের সভাপতি। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে তার চেয়ে যোগ্য কোন প্রার্থী সোনারগাঁয়ে নেই। তাই আমরা আবু নাইম ইকবালকে সমর্থন জানিয়ে তার পক্ষে মাঠে নেমেছি। আগামী ৩১ মার্চ তিনি বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে আমরা আশাবাদী।

গণসংযোগে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম আমান, সনমান্দী ইউপি মেম্বার ফিরোজ আহমেদ, হারুন অর রশিদ মেম্বার, তোতা মেম্বার, ফজলুল হক মেম্বার, মহিলা মেম্বার লুৎফা আক্তার, শাহীনা আক্তার ও খাদিজা বেগম, সাবেক মেম্বার রুহুল আমীন, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, শ্রমিকলীগ নেতা মোবারক সরকার সহ স্থানীয় আওয়ামীলীগ, জাতীয় পার্টি ও মহাজোটের নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT