নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

চাষাঢ়ায় অস্ত্র মামলা যুবকের ১৪ বছরের কারাদণ্ড

ভ্রাম্যমান আদালত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : চাষাঢ়ায় অস্ত্র মামলায় নূরে আলম ওরফে জীবন নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১১ ফেব্রুয়ারি)দুপুরে নারায়ণগঞ্জ ৭নং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত নূরে আলম ওরফে জীবন পলাতক রয়েছেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পিপি জাসমীন আহাম্মেদ জানান, ২০০৪ সালের ৩০ ডিসেম্বর রাতে শহরের চাষাঢ়াস্থ খাজা সুপার মার্কেটের সামনে থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগানসহ নূরে আলম ওরফে জীবনকে গ্রেফতার করেন তৎকালীন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই খন্দকার জহির হাওলাদার। পরে ডিবি পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। আজ এ মামলার রায় হলো।

About the author

SOFT PRO IT