বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

উন্নয়নের ব্যাপারে আমি কারো মুখাপেক্ষী নই : এমপি সেলিম ওসমান

উন্নয়নের ব্যাপারে আমি কারো মুখাপেক্ষী নই : এমপি সেলিম ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেছেন, বন্দরে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আমি সর্বদা প্রস্তুত। উন্নয়নের ব্যাপারে আমি কোন মুখাপেক্ষী নই। আজকের মত আমি বারবার আপনাদের সাথে মিলিত হতে চাই।  আপনাদের নিয়েই আমি বন্দরকে আরো এগিয়ে নিতে চাই। সোমবার (১১ ফেব্রুয়ারি) সকালে বন্দর উপজেলা অডিটিউরিয়ামে আয়োজিত আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভার প্র্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ইদানিং মদনপুরের চাঁদাবাজিকে কেন্দ্র করে যে তান্ডবলীলা চলছে তা সত্যিই লজ্জাজনক।  আমি মদনপুরে কোন স্ট্যান্ড দেখতে চাইনা।  কোন পেশীশক্তি ওয়ালার কাছে স্ট্যান্ড থাকবে না  থাকবে জনগনের কাছে। এ নিয়ে আর কোন সহিংসতা বরদাস্ত করা হবে না। কোন দলের বড়াই দেখানোর আগে মনে করে নিবেন বন্দরে কোন দল নেই।

বন্দর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ সভার সভাপতিত্ব করেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী, বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, বন্দর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) রোমানা আক্তার, বন্দর থানা অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এমএ রশিদ, নারায়ণগঞ্জ জেলা জাপা এর সভাপতি আবুল জাহের ও বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যানসহ উপজেলার সকল উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

About the author

SOFT PRO IT