নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার মা আমেলা খাতুনের মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে পটুয়াখালীর বাউফলে নওমালা গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিযুষ চন্দ্র দে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন আমেলা খাতুন। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জানাজা শেষে নওমালা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

