রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে বাড়িঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ

রূপগঞ্জ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে নারীসহ তিনজনকে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদ করায় হামলাকারীরা এক নারীকে শ্লীলতাহানির ঘটনা ঘটায়। রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হোরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

আউলি আক্তারের থানায় দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা যায়, হোরগাঁও এলাকার প্রতিপক্ষ নুরুল ইসলাম, মনির হোসেন, জনি, ফারুকদের সঙ্গে তাদের দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। রোববার সকালে ওই বিরোধের জের ধরে হামলাকারীরা আউলি আক্তারদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় প্রতিবাদ করায় তার স্বামী সিরাজুল ইসলাম, ছেলে সুমনকে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে আতœীয় পারভীন আক্তার প্রতিবাদ করতে গেলে তাকেও পিটিয়ে আহত করে। এসময় প্রতিপক্ষরা তাকে শ্লীলতাহানির ঘটনা ঘটায়। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে দেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বলে দাবী করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল হক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

About the author

SOFT PRO IT