বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন

বিদ্যুৎ বিচ্ছিন্ন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে জরুরী আপগ্রেডেশন ও লাইন নির্মাাণ কাজের জন্য রবিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। শনিবার (৯ ফেব্রুয়ারি)সন্ধ্যায় বন্দর পল্লিবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আশরাফুল আলম খান এ তথ্য নিশ্চিৎ করেছেন।

তিনি জানিয়েছেন, ১০ই ফেব্রুয়ারী সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে কেননা,জরুরী আপগ্রেডেশন ও লাইন নির্মাাণ কাজের জন্য মদনগঞ্জ গ্রীডের আওতাধীণ সকল এলাকায় বিদ্যুৎ বিছিন্ন থাকবে। তিনি সকল বিদ্যুৎভোগী গ্রাহকদের সাময়িক সমস্যায় বিকল্প ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন।

About the author

SOFT PRO IT