রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে তৃণমূল নেতাকর্মীদের ৪ দফা দাবিতে মানববন্ধন

রূপগঞ্জে তৃণমূল নেতাকর্মীদের ৪ দফা দাবিতে মানববন্ধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ৪ দফার দাবিতে তৃণমূলের নেতাকর্মীরা মানববন্ধন করেছেন। শনিবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের রূপগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ের সামনে এ মাননবন্ধন করেন নেতাকর্মীরা। দফা গুলো হলো, সুষম বন্টন চাই, তৃনমূলের অধিকার চাই, ভাইগিরির অবসান চাই, নেতৃত্বের অধিকার চাই।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, মুড়াপাড়া কলেজর ছাত্রলীগের সাবেক সভাপতি সাঈদ সোহেল, হাসান আহম্মেদ রাজু, রাশেদুল, গোলাম মাওলা, তানজিল আহম্মেদ, নিহাল আহমেদ, রফিকুল ইসলাম রফিক, নয়ন আহমেদ প্রমূখ।

এসময় বক্তারা বলেন, আমরা তৃনমূল নেতাকর্মীরা আজীবন সুবিধা বঞ্চিত হয়েছি। এজন্য আমরা পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এর কাছে চার দফা দাবী জানাচ্ছি।

About the author

SOFT PRO IT