সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

নিট কনসার্নের শ্রমিক সুজনের ঝুলন্ত লাশ উদ্ধার

নিট কনসার্নের শ্রমিক সুজনের ঝুলন্ত লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সিদ্ধিরগঞ্জে নিট কনসার্ন পোশাক কারখানার এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ ফেব্রুয়ারী) রাত ৮টায় গোদনাইল মাঝিপাড়া এলাকা থেকে মো. সুজন (২১) নামে এই যুবকের লাশটি উদ্ধার করা হয়। প্রতিবেদনটি লিখা পর্যন্ত এ ঘটনায় সুজনের বাবা কালাম বাদী হয়ে নিহতের স্ত্রী ও তার শাশুড়ি সহ কয়েকজনকে অভিযুক্ত করে মামলার প্রস্তুতি চলছিল বলে জানায়। এ ব্যপারে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন শাহ পারভেজ জানান, স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় নিহত সুজন ও তার স্ত্রী’র সাথে পারিবারিক দ্বন্ধ রয়েছে। স্থানীয়রা খবর দিলে রাত ৮টার দিকে ঘরের আড়ার সঙ্গে গামছায় ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পাই। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী ও পরিবারের সাথে কথা বলছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

About the author

SOFT PRO IT