বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নিহত ট্রাক হেলপার হেলাল শেখের পরিবারের হাতে চেক হস্তান্তর

নিহত ট্রাক হেলপার হেলাল শেখের পরিবারের হাতে চেক হস্তান্তর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে বসুন্ধরা ইন্ড্রাষ্টিয়াল কোম্পানীর নিহত ট্রাক হেলপার মো. হেলাল শেখের পরিবারের হাতে ২লক্ষ টাকার চেক তুলে দেন কোম্পানীর বিভাগীয় প্রধাণ এম.জেড হোসেন আরজু। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মদনগঞ্জস্থ বসুন্ধরা ইন্ড্রাষ্টিয়াল কোম্পানীর অফিসরুমে এ চেক হস্তান্তর করা হয়।

এ সময় বসুন্ধরা ইন্ড্রাষ্টিয়াল কোম্পানীর বিভিাগীয় প্রধাণ এম.জেড হোসেন আরজু ছাড়াও উপস্থিত ছিলেন, নাসিক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, বসুন্ধরা ইন্ড্রাষ্টিয়াল কোম্পানীর পরিবহন শাখার ব্যবস্থাপক এএসএম শাহীণসহ মরহুম ট্রাক হেলপার মো. হেলাল শেখের পরিবারের সদস্যবৃন্দ।

নিহত ট্রাক হেলপারের পিতা বাবলু শেখ ২লক্ষ টাকার চেক হাতে পেয়ে বসুন্ধরা ইন্ড্রাষ্টিয়াল কোম্পানীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ তার ছেলের আতœার মাফফেরাত কামনায় উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন।

About the author

SOFT PRO IT