বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

গৃহবধূ নিশা হত্যার ঘটনায় আসামীর মৃত্যুদন্ড

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় আসামি আবদুর রহমানকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন।

জানা গেছে, ২০১৪ সালের ৮ ডিসেম্বর সন্ধ্যায় বন্দর উপজেলায় বোন জামাতা আবদুর রহমান গৃহবধু নিশা বেগমকে কুপ্রস্তাব দিয়ে জড়িয়ে ধরে। এসময় নিশা বেগম চিৎকার করলে আবদুর রহমান তার বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পরদিন নিশা বেগমের ছোট ভাই রাব্বি মিয়া বাদী হয়ে বন্দর থানায় আবদুর রহমানকে আসামী করে মামলা দায়ের করেন। নিহত নিশা বেগম বন্দর উপজেলার নোয়ারদা এলাকার তাজুল ইসলামের স্ত্রী।

নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবদুস শাকের খান জানান, মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত আসামি আবদুর রহমান (৫২) অসুস্থ থাকায় আদালতে অনুপস্থিত ছিল।

তিনি আরো জানান, এ মামলায় ১২জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সকল সাক্ষ্য প্রমাণ শেষে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত একমাত্র আসামী আবদুর রহমানকে ফাঁসির আদেশ দেন।

About the author

SOFT PRO IT