নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে বেসরকারি হাসপাতালে ভুয়া ডাক্তার আটক

সিদ্ধিরগঞ্জে বেসরকারি হাসপাতালে ভুয়া ডাক্তার আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে ফাহামিদা আলম(২৫) নামে এক ভুয়া নারী ডাক্তারকে আটক করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি)রাত ১১টায় কদমতলীপুল এলাকায় অবস্থিত এম হোসেন জেনারেল হাসপাতালে রোগী দেখার সময়  ঐ  ভুয়া ডাক্তারকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের সাজা প্রদান করেন।  একই সাথে এম হোসেন জেনারেল হাসপাতালকেও সিলগালা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের নেতৃত্বে ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম। সাথে ছিলেন র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন।

জসিমউদ্দিন জানান,  ফাহমিদা আলম নামের পাশে পদবীর ডিগ্রী হিসেবে লেখা এমবিবিএস, এফসিপিএস। নিজেকে অভিজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে দিনের পর দিন প্রতারণা করে আসছিলেন রোগীদের সাথে। অভিযানের সময়ে নিজেকে ডাক্তার পরিচয় দিলেও দেখাতে পারেনি কোন সনদ। সেই সঙ্গে তিনি যে হাসপাতালে বসতেন সেই হাসপাতালেরও প্রয়োজনীয় নথি নেই। ডাক্তারের ৬ মাসের জেল ও হাসপাতালটি সীলগালা করে দেওয়া হয়।

About the author

SOFT PRO IT