রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে কৃষকদের প্রশিক্ষণ

রূপগঞ্জ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ উপজেলা কৃষি সস্প্রসারন অধিদপ্তর উদ্যোগে বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার অডিটরিয়ামে কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়। রূপগঞ্জ উপজেলায় রাজস্ব খাতের অর্থায়নে প্রদর্শনীর মাঠ দিবস  এবং  খামার পর্যায়ে উন্নত পানি ব্যবস্থাপনা প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষদের প্রশিক্ষণ দেয় হয়।

উপজেলা কৃষি অফিসার মো. তাজুল ইসলামের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক (কৃষি) ড. মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক কাজী হাবিবুর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক পিপি মো. মুরাদুল হাসান, অতিরিক্ত কৃষি অফিসার ফাতেহা নুর,উদ্বিদ সংরক্ষন অফিসার মো. মোয়াজ্জেম হোসেন প্রমূখ।

About the author

SOFT PRO IT