সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

সোনারগাঁয়ে দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ে এলজিএসপি-৩ এর আওতায় সনমান্দী ইউনিয়ন পরিষদ কর্তৃক ২০১৮-১৯ অর্থ বছরে বাস্তবায়িত দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সনমান্দী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলজিএসপির-৩ এর নারায়ণগঞ্জ জেলা ফ্যাসিলিটর শওকত আলী, ইউপি সদস্য খাদিজা আক্তার, শাহিনা আক্তার, লুৎফা বেগম প্রমূখ।

সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ বলেন, এলজিএসপি-৩ এর আওতায় সনমান্দী ইউনিয়ন পরিষদ কর্তৃক ২০১৮-১৯ অর্থ বছরে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে বাছাই করে ৩০ জন দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

About the author

SOFT PRO IT