ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে আমরা বদ্ধপরিকর : খোরশেদ

জলাবদ্ধতা নিরসনে আমরা বদ্ধপরিকর : খোরশেদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ১৩নং ওয়ার্ডে জামতলা তারা মসজিদ হইতে হাজী ব্রাদার্স রোড পর্যন্ত ১ কোটি ৮ লক্ষ টাকা ব্যায়ে আরসিসি ডীপ ড্রেন ও সিসি রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছ। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় জামতলা তারা মসজিদ মোড়ে এলাকাবাসীর উপস্থিতিতে দোয়ার মাধ্যমে সংস্কার কাজ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন, নারায়ণঞ্জ সিটি কর্পোরেশনের প্রকৌশলী খন্দকার নাজমুল হক, অত্র এলাকার মুরুব্বি নুকু হাজী, ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, মো. ফারুক হোসেন, সাজু, সাংবাদিক ফারুক, ও ঠিকাদার মো. আশরাফ, ইরফান, রাকিব সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন শেষে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে কাউন্সিলর খোরশেদ বলেন, আমি গত এক বছর স্ব-শরিরে উপস্থিত না থাকলেও আমার লোকজন ও আমার কার্যালয় থেকে নাগরিক সেবা ও উন্নয়ন কাজ চলমান ছিল। জলাবদ্ধতা নিরশনে ব্যাপক ভূমিকা রাখবে ইনশাল্লাহ। জলাবদ্ধতা নিরশনে আমরা বদ্ধপরিকর। কাজ শত ভাগ বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের। কাজে কোন প্রকার গাফলতি বা অনিয়ম দেখলে আমাকে জানাবেন। কাজ চলাকালীন সময় সকল বাড়ী ওয়ালারা তাদের বাড়ীর গ্যাস, ওয়াসা পয়:নিস্কাশন এর সংযোগ ড্রেনে দিয়ে দিবেন। কিন্তু বাথরুমের ও রান্না ঘরের লাইন সরাসরি ড্রেনে দিবেন না। যত্ন সহকারে ড্রেন ও রাস্তা ব্যবহার এবং গৃহস্থলি আবর্জনা অপসারণে তিনি এলাকাবাসীর সহায়তা কামনা করেন।

About the author

SOFT PRO IT