রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে যুবকের লাশ উদ্ধার

লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে বিল্লাল হোসেন (১৮) নামে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাঞ্চন বালুরমাঠ থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়। বিল্লাল ভোলা সদর উপজেলার মেদুয়া এলাকার  মোহাম্মদ আলীর ছেলে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাদশাহ আলম জানান, কাঞ্চন  বালুরমাঠে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। জানা যায়, বিল্লাল হোসেন ইউএসবি এক্সপ্রেস নামে একটি কোম্পানিতে চাকুরি করতেন বলেও জানান পুলিশ।

About the author

SOFT PRO IT