রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মাদক ও দূর্ণীতিতে দেশ এখনও পিছিয়ে আছে : মন্ত্রী গাজী

মাদক ও দূর্ণীতির কারণে দেশ এখনও পিছিয়ে আছে : মন্ত্রী গাজী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক মাদক ও দূর্ণীতি প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে উন্নয়নের রোল মডেল করবো। এ জন্য প্রশাসন ও সাংবাদিকদের ব্যাপক ভূমিকা রাখতে হবে। আর মাদক ও দূর্ণীতির কারনে আমাদের দেশ এখনও পিছিয়ে আছে। এ থেকে মুক্তি পেতে এখনই সকলের সহযোগীতা নিয়ে কাজ করতে হবে। শনিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া মঠেরঘাট এলাকার রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সাংবাদিকরা দেশের উন্নয়ন বিশে^র কাছে তুলে ধরছেন বলেই বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। যারা মাদকের গডফাদার, তাদের নাম উল্লেখ করে আপনারা সংবাদ পরিবেশন করতে শুরু করেন। আমরাও আপনাদের সহযোগিতা নিয়ে কাজ করে তা নির্মূল করবো।

এতে সভাপতিত্ব করেন , রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি , কলামিষ্ট লায়ন মীর আব্দুল আলীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, দৈনিক যুগান্তরের রূপগঞ্জ প্রতিনিধি এ হাই মিলন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নিলা, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল হক, ইন্সপেক্টর শহিদুল আলম, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছ, আওয়ামীলীগ নেতা তাবিবুল কাদির তমাল, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, জাকির হোসেন, প্রেসক্লাবের উপদেষ্টা আলম হোসেন প্রমূখ।

About the author

SOFT PRO IT