বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতার ছেলে নিহত

সড়ক দুর্ঘটনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে সড়ক দুর্ঘটনায় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নূরুল ইসলাম চৌধুরীর ছেলে রাসেল (৩৭) নিহত হয়েছে। শুক্রবার (১ ফেব্রুয়ারী) দুপুরে বন্দরের আমিরাবাদ বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, রাসেল মটর সাইকেল চালিয়ে নবীগঞ্জ থেকে নিজবাড়ি যাওয়ার পথে মদনপুর থেকে আসা একটি অটোবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে রাসেল মটর সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে রক্তাক্ত জখম হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।

এসময় অটো বাইকের ২ যাত্রী গুরুতর আহত হয়। আহত দুই যাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তবে তাদের নাম জানা যায়নি। এদিকে নিহত রাসেলের পরিবারের লোকজন খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ বাড়িতে নিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশের সুরতহাল রেকর্ড করে।

About the author

SOFT PRO IT