বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সোনাকান্দা আদর্শ সপ্রাবিতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

সোনাকান্দা আদর্শ সপ্রাবি’তে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( কন্দর সংবাদদাতা ) : সারা দেশের ন্যায় বন্দরে সোনাকান্দা আদর্শ সপ্রাবির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় সোনাকান্দা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে  এ অভিযান শুরু হয়।

এ অভিযানের নেতৃত্ব দেন সোনাকান্দা আদর্শ সপ্রাবির গর্ভনিং বডির সভাপতি আহাম্মদ আলী। এ পরিচ্ছন্ন অভিযানে অত্যন্ত আন্তরিকতার সহিত অংশ নেন বিদ্যালয়ের শিক্ষার্থী সহকারী শিক্ষক শেখ কামাল, নুর জাহিদ বাদলসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

সোনাকান্দা সপ্রাবির সভাপতি আহাম্মদ বলেন, চাই স্বাস্থ্যকর পরিবেশ ও মান সম্মত শিক্ষা। সারাদেশের ন্যায় আমরা নিজেরাই পরিবেশ রক্ষায় পরিচ্ছন্ন অভিযানে অংশ নিয়েছি। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ,প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানই পবিত্র ভূমি। তাই শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমাদের এই অভিযান চলমান থাকবে।

About the author

SOFT PRO IT