জাতীয় রাজনীতি সদ্যপ্রাপ্ত

শুক্র ও শনিবার ছাড়া মিছিল করা যাবে না : ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শুক্র ও শনিবার ছাড়া মহানগরীতে মিছিল করা যাবে না। এছাড়া রাস্তা বন্ধ করে কোনো কর্মসূচি চালানো যাবে না। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর নগর ভবনে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় শেষে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

অস্তিত্ব বজায় রাখতে হলে বিএনপিকে সংসদে যোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নালিশের মাধ্যমে কিছু পাওয়া যাবে না। ঐক্যফ্রন্ট নেতারা যারা সংসদ সদস্য হয়েছেন তারা প্রেসারে আছেন। প্রেসারে থেকে তারা কতদিন ধৈর্য ধরবেন দলের চাপে, কেন্দ্রীয় নেতাদের চাপে এটা একটু আমাদের ভাবতে হবে।

About the author

SOFT PRO IT