বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেফতার-৫

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে বিভিন্ন অপরাধে স্বামী-স্ত্রীসহ ওয়ারেন্টভূক্ত ৫ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৭ জানুয়ারি) রাতে  থানার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

ধৃতরা হলো, বন্দর বাগবাড়ী এলাকার আব্দুল আলিম মিয়ার ছেলে নাদিম(৩০), কেওঢালা এলাকার মিলন মিয়ার ছেলে সাইফুল(২০), নবীগঞ্জ জিএ রোড এলাকার মৃত আউয়াল বেপারী ছেলে মো. হোসেন(৫১) ও তার স্ত্রী সালমা আক্তার চুমকি (৪৫) এবং বন্দর কোটপাড়া এলাকার কেটু নাসির মিয়ার স্ত্রী মায়া বেগম (৪০)। গ্রেফতারকৃতদের সোমবার (২৮ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

About the author

SOFT PRO IT