রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ছাত্রীকে ধর্ষণকারী কারারক্ষী মৃদুল গ্রেফতার

রূপগঞ্জে ছাত্রীকে ধর্ষণকারী কারারক্ষী মৃদুল গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : রূপগঞ্জে নবম শ্রেণির ছাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কেরানিগঞ্জ কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মৃদুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। এরআগে শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১টায় রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ছাতিয়ান এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটে।

রবিবার (২৭ জানুয়ারি) বিকেলে রূপগঞ্জ থানা পুলিশের একটি টিম ঢাকা থেকে অভিযুক্ত মৃদুলকে গ্রেফতার করে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় শনিবার (২৬ জানুয়ারি) সকালে ছাত্রীর মা বাদী হয়ে কারারক্ষী মৃদুল হাসানকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা দায়ের করেছে।

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে তারাবো হাটিপাড়া এলাকার থেকে স্কুলছাত্রী তার মায়ের সঙ্গে বেড়াতে কায়েতপাড়া ইউনিয়নের ছাতিয়ান এলাকায় তার নানা বাড়িতে আসেন। রাতে বাড়ির লোকজন পার্শ্ববর্তী ছাতিয়ান বেপারীপাড়া মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিলে যান। এসময় ছাত্রী বাড়ির পার্শ্ববর্তী দোকানে গেলে কারারক্ষী মৃদুল হাসান (২৩), ওই এলাকার সোলায়মানের ছেলে নিজাম মিয়া (২৪) ও গোলবক্স মিয়ার ছেলে সিয়াম হোসেন (২২) স্কুলছাত্রীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। নির্জনস্থানে নিয়ে মৃদুল হাসান বাকি দুই জনের সহযোগিতায় ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে।

ওয়াজ মাহফিল শেষে করে বাড়ি ফিরে মেয়েকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকে। পরে অজ্ঞান অবস্থায় শিক্ষার্থীকে উদ্ধার করে এলাকাবাসী। ধর্ষণের ঘটনা জানাজানি হলে আসামিরা পালিয়ে যায়। অভিযুক্ত মৃদুল হাসান কেরানিগঞ্জ কেন্দ্রীয় কারাগারের একজন কারারক্ষী। সম্প্রতি তিনি ছুটিতে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ছাতিয়ান এলাকায় বেড়াতে আসে।

About the author

SOFT PRO IT