বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কিশোরী গৃহপরিচারিকা ধর্ষনের ঘটনায় লম্পট বিশু গ্রেফতার

কিশোরী গৃহপরিচারিকা ধর্ষনের ঘটনায় লম্পট বিশু গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে কিশোরী গৃহপরিচারিকা ধর্ষনের ঘটনায় লম্পট আব্দুর রহিম ওরফে বিশু (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জানুয়ারি) রাতে কলাগাছিয়া ইউনিয়নস্থ সেলসারদী এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ধর্ষিতার মা শিউলী বেগম বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে পুলিশ শুক্রবার রাতে পীর সৈয়দ হাবিবুর রহমানের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। যার মামলা নং- ৪৮(১)১৯।

জানা গেছে, গত ১০ দিন ধরে বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নের মুখফুলদি এলাকার মৃত নাসির মিয়ার মেয়ে (১১) সেলসারদী এলাকার পীর সৈয়দ হাবিবুর রহমানের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করে আসছে। পাশাপাশি সুদূর চাপাইনবাবগঞ্জ জেলার নাওসংবার গ্রামের জান্নাত পাড়া এলাকার মৃত আব্দুল সাত্তার মিয়ার চরিত্রহীণ ছেলে আব্দুর রহিম ওরফে বিশু মিয়া সেও একই মালিকের বাড়িতে রাজমিস্ত্রি কাজ করে আসছে। লম্পট বিশু মিয়া তার কাজের ফাঁঁকে প্রায়ই গৃহপরিচারিকা কিশোরীকে নানা ভাবে বিরক্ত করত। মাঝে মাঝে লম্পট কিশোরীকে কুপ্রস্তাবও দিত।

এর ধারাবাহিকতায় গত বুধবার রাত ১০টায় টাকার প্রলোভন দেখিয়ে ওই বাড়ির একটি ঘরে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে। পরে ধর্ষিতা বিষয়টি তার মাকে অবগত করলে তার মা  বন্দর থানায় মামলা দায়ের করে।

About the author

SOFT PRO IT