রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মন্ত্রী গাজীকে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ফুলেল শুভেচ্ছা

মন্ত্রী গাজীকে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ফুলেল শুভেচ্ছা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ( সৈয়দ রিফাত আল রহমান ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত টানা ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) কে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

গত ২২ জানুয়ারি মঙ্গলবার রূপগঞ্জের শান্তিনগরের গোলাম দস্তগীর গাজীর বাসভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলার সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর নারায়ণগঞ্জ শাখার আহবায়ক শরীফ উদ্দিন সবুজ, সৈয়দ রাসেদুর হাসান, ইঞ্জি: রেজাউল করিম রাজিব, ডা. আল ওয়াজেদূর রহমান, মো. রাজন, জুলহাস, সামিউল্লা মিলন, আমিনুর রহমান, গোপীনাথ বাবু, সোনারগাঁ এর সোহেল রানা, ওসমান গনি, ড. শিরিন আক্তার  মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।।

About the author

SOFT PRO IT