ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নাসিম ওসমানের কবর জিয়ারত করে পরিবহন শ্রমিক উপ-কমিটির যাত্রা শুরু

নাসিম ওসমানের কবর জিয়ারত করে পরিবহন শ্রমিক উপ-কমিটির যাত্রা শুরু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপের্টার ) : নারায়ণগঞ্জ-৫ আসনে চারবারের নির্বাচিত প্রয়াত সাংসদ নাসিম ওসমানের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু  করল নারায়ণগঞ্জ জেলা দূরপাল্লা বাস ও কোচ পরিবহন শ্রমিক উপ-কমিটি। বুধবার (২৩ জানুয়ারি) বিকালে নগরীর মাসদাইর পৌর কবরস্থানে জিয়ারত শেষে মিলাদ ও দোয়া করা হয়। নারায়ণগঞ্জ জেলা দুরপাল্লা বাস ও কোচ পরিবহন শ্রমিক উপ কমিটির প্রধাণ উপদেষ্টা হলেন প্রয়াত সাংসদ নাসিম ওসম ওসমানের পুত্র আজমেরী ওসমান।

এসময় উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি দু:স্থ জনকল্যান ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, মো. তাহের, মো. মোস্তফা, সেন্টু, কবির, রবিন, লিয়ন, অমিতাভ, শিবু, মাসুদ, নয়ন, দেলোয়ার, সবুজ, মনির, রনি, জামাল, ইসহাক প্রমূখ।

About the author

SOFT PRO IT