নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষার্থীদের আড্ডা, রুখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষার্থীদের আড্ডা, রুখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ক্লাস ফাঁকি দিয়ে শহীদ মিনারে বসে শিক্ষার্থীদের আড্ডা রুখতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ জানুয়ারী) সকাল থেকে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাহী ম্যাজিস্ট্রেট এমডি শামছুল আরিফীন ও কামরুল হাসান মারুফের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় আটক করা শিক্ষার্থীদের স্কুল-কলেজ চলাকালীন সময়ে যাতে শহীদ মিনারসহ যেখানে সেখানে বসে আড্ডা না দেয় হয় সে ব্যাপারে সতর্ক করে দেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ জানান, স্কুল-কলেজ  ফাঁকি দিয়ে শহীদ মিনারসহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের আনাগোনা বন্ধের লক্ষ্যেই আমাদের এ অভিযান। সকাল থেকেই এ অভিযান চলছে। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

About the author

SOFT PRO IT