বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে মাদকসহ ৭ মাদক বিক্রেতা গ্রেফতার

বন্দরে মাদকসহ ৭ মাদক বিক্রেতা গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে ১শ ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২শ গ্রাম গাঁজাসহ ৭ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে পুলিশ পৃথক ভাবে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছে থানার ছালেনগর এলাকার আক্তার হোসেনের ছেলে মেরাজ (২৫), একই এলাকার রবিউল মিয়ার ছেলে জুয়েল (৩০), নবীগঞ্জ মাঠপাড়া এলাকার মৃত সামসুদ্দিন মিয়ার ছেলে হুমায়ুন কবির(৪৫), একই এলাকার মৃত রমজান শেখের ছেলে রিপন শেখ (৩০), বাকসরাইল এলাকার মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে লিটন (৪৫), একই এলাকার মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে ডালিম(৩২) ও ইসলামপুর এলাকার জাবেদ আলীর ছেলে বদিউজ্জামান বদু(৪৫)।

এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং ৩৬(০১)১৮,৩৭(০১)১৮,৩৮(০১)১৮,৩৯(০১)১৮,৪০(০১),৪১(০১)১৮,৪২(০১)১৮ইং।

জানা গেছে, গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ ছালেনগর এলাকার মাজারের সামনে থেকে মাদক ব্যবসায়ী মিরাজকে ৫৫ পিস ইয়াবা, একই এলাকা থেকে মাদক ব্যবসায়ী জুয়েলের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা, নবীগঞ্জ কদম রসুল কলেজ সংলগ্ন মাঠপাড়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী হুমায়ন কবিরের কাছ থেকে ২০ পিস ইয়াবা, একই এলাকা থেকে মাদক ব্যবসায়ী রিপন শেখের কাছ থেকে ১৫ পিস ইয়াবা,বাকসরাইল এলাকা থেকে গাঁজা ব্যবসায়ী লিটনের কাছ থেকে ১শ পিস ইয়াবা, একই এলাকার মাদক ব্যবসায়ী ডালিমের কাছ থেকে ৫০ পিস ইয়াবা, মদনগঞ্জ বটতলা থেকে মাদক ব্যবসায়ী বদু মিয়ার কাছ থেকে ১শ গ্রাম গাঁজাসহ   গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ২২ জানুয়ারি মঙ্গলবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয় ।

About the author

SOFT PRO IT