সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

এমপি খোকার উদ্যোগে সাদিপুর ইউনিয়নে সড়কের সংস্কার কাজ শুরু

এমপি খোকার উদ্যোগে সাদিপুর ইউনিয়নে সড়কের সংস্কার কাজ শুরু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের এমপি লিয়াকত হোসেন খোকার উদ্যোগে উপজেলার উত্তরাঞ্চলের সাদিপুর ইউনিয়নে নয়াপুর বাজার হতে রতন মার্কেট পর্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার কাজ শুরু হয়েছে। সোমবার (২১ জানুয়ারি) সড়কটির সংস্কার কাজ শুরু করা হয়।

প্রতি বছর বর্ষা মৌসুমে পানি জমে থাকায় সড়কটির কয়েকটি স্পটে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হওয়ায় যানচলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিলো। ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে মহাজোটের প্রার্থী লিয়াকত হোসেন খোকার কাছে এই সড়কটির সংস্কার উত্তরাঞ্চলের প্রায় ২৫/৩০টি গ্রামের অধিবাসীদের প্রাণের দাবি ছিলো। এমপি খোকা তাদের সেই দাবি পূরণের ওয়াদা করেছিলেন।

About the author

SOFT PRO IT